শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সুলতানশীতে জায়গা সংক্রান্ত বিরোধ দু’দলের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আলকাছ মিয়া (৩২), নুরুজ আলী (৪৫), গিয়াস উদ্দিন (২৭), খালেদা আক্তার (২৫), সাফিয়া বেগম (৬৫), লিটন (২২), শাহেদ মিয়া (৪০, সুমন মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মস্তান মিয়ার পুত্র আলকাছ মিয়ার সাথে একই গ্রামের আব্দুল্লা মিয়ার পুত্র গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com