শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজ স্ব-পরিবারে আমেরিকা, কানাডা ও দুবাই যাচ্ছেন ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্ব-পরিবারে আমেরিকা যাচ্ছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি আজ ৯ জুলাই বৃহস্পতিবার এমিরাত এয়ার লাইন্সের একটি বিমানে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে দেশ ত্যাগ করবেন। সফরকালে তিনি প্রথমে নিউয়র্ক পরে ওয়াহুত ও শিকাগোতে যাবেন। শিকাগোতে আমেরিকান ডায়াবেটিক কর্তৃক আয়োজিত ডায়াবেটিক রোগীদের শরীরে ইনসুলিন ইমপ্লান্ট করার প্রক্রিয়া সংক্রান্ত দুই দিনের একটি সেমিনারে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে এক সপ্তাহের জন্য কানাডা সফর করবেন। কানাডা সফর শেষে ৪ আগস্ট দুবাইর উদ্দেশ্যে নিউয়র্ক ত্যাগ করবেন। সেখানে ৪ দিন অবস্থানের পর ৮ আগস্ট দুবাই থেকে দেশে ফিরবেন। এ সফরকালে স্ত্রী নুসরাত মাহমুদ চৌধুরী, মেয়ে মেহরাব বিনতে মুশফিক, ছেলে আহমেদ ইবনে মুশফিক তার সাথে থাকবেন। সময়ের অভাবে আত্মীয়-স্বজন, রাজনীতিবিদ ও শুভাকাঙ্খীদের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সকলের দোয়া আর্শীবাদ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com