বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ট্রাক চালকের পক্ষ নিয়ে প্রতিপক্ষের উপর হামলা ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ট্রাক চালকের পক্ষ নিয়ে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের সিতার মিয়া নবীগঞ্জ বাজার থেকে ইফতারের আগ মূহুর্তে সিমেন্ট নিয়ে সিএনজি গাড়ীযোগে বাড়িতে রওয়ানা দেন। পথিমধ্যে বেগমপুর নামক স্থানে পৌছলে রাস্তায় একটি ট্রাক ধান বোঝাই করতে দেখে সিতার মিয়া ইফতারের সময় হয়ে গেছে বলে ট্রাকটি সরানোর অনুরোধ করেন। এনিয়ে ট্রাক চালক বরকতপুর গ্রামের নঈম উল্লার ছেলে আছলম উল্লা (৩০) এর সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই সুযোগ কাজে লাগায় একই গ্রামের পূর্ব বিরোধ থাকা প্রতিপক্ষ আব্দুল আজিজ ও তার লোকজন। তারা ট্রাক চালকের পক্ষ নিয়ে সিতার মিয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সিতার মিয়ার বৃদ্ধ মা আলেছা বেগম (৫৫), ভাবী পারুল বেগম (৩০), ভাতিজা কাহেদ মিয়া (১৮), সাইফুজ্জামান (২১), আব্দুল আজিজের ভাতিজা রুহুল আমীন (১৮) ও ট্রাক চালক আছলম উল্লা (৩০)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আহত রুহুল আমীনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ট্রাক সমিতির লোকজন পুলিশের সহায়তায় ট্রাক চালককে উদ্ধার করেছে বলে জানা গেছে। এনিয়ে বেগমপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সিতার মিয়া বলেন, ট্রাক চালকের সাথে তার বাকবিতন্ডা হয়েছে। এতে আজিজ ও তার পরিবারের লোকজন হামলা করার ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে আব্দুল আজিজের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার সুইচ অফ পাওয়া যায়। ট্রাক চালক আছলম মিয়া জানান, তাকে মারপিট করে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com