শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

যুবদল সেন্ট্রাল লন্ডন আহবায়ক কমিটি ॥ জাবেদ আহবায়ক মোফাজ্জল যুগ্ম-আহবায়ক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ জাবেদ হুসেনকে আহবায়ক ও একেএম মোফাজ্জল হাসানকে যুগ্ম-আহবায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেন্ট্রাল লন্ডন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১ জুন যুবদল যুক্তরাজ্য শাখার আহবায়ক দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদন করেন। কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সদস্য সাব্বির আহমদ ময়না। কমিটি অনুমোদনের পর সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে আওয়ামী সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে চলমান বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনকে আরো বেগবান করতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেন্ট্রাল লন্ডন যুবদলের নতুন কমিটি কার্যকর এবং জোরালো ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্য যুবদল নেতৃবৃন্দ। যুবদল সেন্ট্রাল লন্ডন শাখার নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আমিরুল ইসলাম সামাদ, জাকির হুসেন, আলমগীর চৌধুরী আবির, আনওয়ার হুসেন সয়ফুল, আবিদ আহমদ, আব্দুল হাদী সোহাগ, মাহবুবুল হাসান চৌধুরী এনাম, আশিক বক্স, জাকির হুসেন, জাবির আহমদ ভুঁইয়া, শেখ ইফতেখার আহমদ নাইম, আশরাফুল হাসান নোমান, সৈয়দ সাকি, সেলিম আহমদ, মোঃ রহিম উদ্দীন, নুর ইসলাম, তোফায়েল ভুঁইয়া, ইউসুফ আলী, সুহেল আহমদ, শামীম আহমদ, মাহবুব আলী, জিল্লুর রহমান, হাসান আহমেদ, জাবেদ আহমদ, জামান রশীদ, নাজমুল টিটু, আজমল ইসলাম, ইকবাল হুসেন ও আবু সাইদ মোহাম্মদ আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com