বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৫ জামাত নেতার ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৫ জামাত নেতার ১ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগমের আদালতে আসামীর উপস্থিতিতে শুনানী শেষে আসামীদেরকে একদিনের জন্য জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ হাফিজুল ইসলামসহ অর্ধশতাধিক আইনজীবি।
উল্লেখ্য, গত ১৮ জুন দুপুরে লাখাই উপজেলা ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে লাখাই থানা পুলিশ তাদের আটক করেছিল। তারা হল- জামাতের আমির মাওলানা নুরউদ্দিন, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ ফখরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন ও জামাত কর্মী মোশাহিদ আলীকে লাখাই থানার পুলিশ আটক করে কারাগারে পাঠায়। এর পর লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক আসামীদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ডের আবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com