শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলের তরুণলীগের সভাপতি আজমলকে সঙ্গী কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ৮৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের তরুণ লীগের সভাপতি ইয়াবাসহ আটকৃত আজমল ও সঙ্গী মারুফকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমাবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত রবিবার বিকালে ওই দু’যুবক মোবাইল ফোনের ভিতরে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় (চট্র মেট্রো গ-১১-৪০৭১) প্রাইভেট কারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হল, বাহুবল উপজেলার বাহুবল গ্রামের বাসিন্দা চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরীর পুত্র এবং তার সঙ্গি কফিল উদ্দীন মারুফ বাহুবলের কামরুল ইসলামের ছেলে। চুনারুঘাট উপজেলার নতুন বাজার বড়াইল মাদক সম্র্রাট লাল মিয়ার বাড়ী থেকে এস আই আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আরো জানা যায়, দীর্ঘদিন যাবত আজমল চৌধুরী ও মারুফ শ্রীমঙ্গল, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, পুটিজুরী, রশিদপুর, হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় হিরোইন, ইয়াবা বিক্রি করে আসছিল। এলাকায় হিরো আজমল নামে তার পরিচিতি রয়েছে। গ্রেফতারকালে তার সহযোগিরা প্রাইভেট কারের বাইরে অবস্থান করায় তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com