বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাই হাসপাতালে নার্সকে লাঞ্ছিত প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে কর্মবিরতী ও মানববন্ধন হয়েছে। হাসপাতাল সূত্রে জানাযায় গত ২৩ জুন রাতে ওই গ্রামের মুক্তিযোদ্দা রজব আলীর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে মহিলা ওয়ার্ডে সিট না থাকায় রজব আলীর পুত্র শাহনুর ও শাহ জাহানের অনুরোধে তাদের মাকে পুরুষ ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করেন। পরে ওই পুরুষ ওয়ার্ডে রোগীর পরিবারের লোকজন অতিরিক্ত লোক থাকতে সিট দিতে দাবী করে। কর্তব্যরত সিনিয়র ষ্টাফ নার্স সুমি আক্তার এতে অপারগতা জানান। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে শাহনুর ও শাহজাহান মিলে নার্স সুমি আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে সুমি আহত হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার হাকসপাতালের কর্মকর্তা কর্মচারীরা দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতী পালন করে। পরে তারা আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী আব্দুল মান্নানের নেতৃত্বে হাসপাতালের সামনে এক মানববন্ধন পালন করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: কিউজি এম ফারুকী এ প্রতিনিধিকে জানান, হাসপাতালের নার্স সুমিকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতী পালন করা হয়েছে। আরও কর্মবিরতী পালন করা হবে কি না এ ব্যাপারে তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন বলে এ প্রতিনিধিকে জানান। এ দিকে কর্মবিরতী ও মানববন্ধনের খবর পেয়ে বামৈ গ্রামের উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com