বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নিহত শিক্ষক পরিবারের পাশে প্রবাসী ছাত্ররা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় নিহত নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইমদাদুর রহমানের পরিবারের পাশে দাড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে প্রবাসী সাবেক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষকের পরিবারের হাতে ২ লাখ পঞ্চান্ন হাজার টাকার চেক তুলে দেন ছাত্ররা। চেক বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমদাদুর রহমান মুকুল। সিনিয়র শিক্ষক মহসিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন নিহত শিক্ষকের দুই ছেলে মিছবাহ আহমেদ ও মিনহাজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, আব্দুল করিম ধলা মিয়া, অ্যাডভোকেট জাবেদ আলী, শাহ আবুল খায়ের, দেওয়ান হুসাইন আহমদ, ইলিয়াছ মিয়া, আব্দুল মুহিত চৌধুরী, শফিউল আলম, সাদিকুর রহমান, এম.এ মুহিত, তোফাজ্জল হক বকুল, সুমন আহমদ প্রমুখ। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এই অর্থ প্রদান করেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ধর্মীয় শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com