সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ আমার অন্তরে হবিগঞ্জের মাটি ও মানুষের কথা লেখা থাকবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, আমি মুখে যা বলি তা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি দূর্নীতি করি না, দূর্নীতিকে প্রশ্রয় দেয়নি। এজন্য যদি কেউ আমার উপর বিরক্ত হন তাতে আমার কিছুই আসে যায় না। চুনারুঘাট তথা হবিগঞ্জের কোন উন্নয়নে যদি প্রয়োজন মনে করেন আমাকে ডাকবেন, আমি আসব। হবিগঞ্জ জেলায় আমি প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করি, তাই সারা জীবন আমার অন্তরে হবিগঞ্জের মাটি ও মানুষের কথা লেখা থাকবে। গতকাল সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক জয়নাল আবেদীন উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম, টিএচইও ডাঃ দেবাশীস দেবনাথ, ওসি (তদন্ত) ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরুল ইসলাম পাঠোয়ারী, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, আইয়ুব আলী তালুকাদর, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক হাছান আলী, বামাকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, প্রথম সেবা’র ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আলাউদ্দিন ও আব্দুল হাই প্রিন্স প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com