বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে কাউন্সিলর পুত্রের অনৈতিক কাণ্ড ॥ ধর্ষিতা কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কাউন্সিলর পুত্রের ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ শুরু করেছেন। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মামলার মানিত স্বাক্ষী ও আশপাশ লোকদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। পাশাপাশি আসামী গ্রেফতারেও অভিযান শুরু করেছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের বিএ (অনার্স) ১ম বর্ষের ছাত্রী (২০)কে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক দিন ধর্ষন করে নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুন্দর আলীর ছেলে শয়ন আহমদ। এক পর্যায়ে সে সব সম্পর্ক অস্বীকার করে শয়ন। ফলে গত মঙ্গলবার গভীর রাতে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com