সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মডার্ণ হারবাল সেন্টারের বাবুল চিশতী রোগীকে ধর্ষণের অভিযোগে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের মডার্ণ হারবাল সেন্টারের বাবুল চিশতী ওরফে রবি চিশতী (৩৫) কে ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করেছে। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুরের মৃত নিজাম উদ্দিনের পুত্র। এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দাউদনগর বাজারের আল সোহাগ নামে একটি রেস্টুরেন্ট থেকে আটক করে। এসময় তার সহযোগী অপর একজন পালিয়ে গেছে। ওসি ইয়াসিনুল হক জানান, মহিলার অভিযোগের প্রেক্ষিতে বাবুল চিশতীকে আটক করা হয়েছে। তবে অবিযোগটি সঠিক কি না তা যাচাই বাচাই করা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রাম থেকে আসা এক রোগীনি গৃহবধুকে চিকিৎসার জন্য বাবুল ও তার অপর সহযোগি চেম্বারে নিয়ে ধর্ষণ করে। এ ব্যপারে ওই গৃহবধু শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দিলে তাকে আটক করে। এদিকে বাবুল আটকের পর তাকে ছাড়িয়ে নিতে তার শুভাকাংখিরা থানা সহ বিভিন্ন স্থানে দোড়ঝাপ শুরু করে বলে বিভিন্ন সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com