সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভাঙ্গা ঘরে চাঁদের আলো

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মেধাবী ছাত্রী রিপা রানী দাস। সে ভাল ফলাফল করলেও প্রতিবন্ধী মা-বাবার পক্ষে রিপার লেখাপড়া কিভাবে চালিয়ে যাবে এ চিন্তায় কষ্টে তাদের দিন কাটছে। পরিবার অভাব অনটনের মধ্যে থাকলেও ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে রিপা। ৩ বোন মা-বাবা মিলে ৫ জনের সংসার তাদের। বাবা বিধু দাস পেশায় বীমার মাঠকর্মী ছিলেন। তবে পায়ে সমস্যা থাকায় কুড়িয়ে কুড়িয়ে হাঁেটন তিনি। ১ শতক ভিটে বাড়ি ছাড়া আর কোনো সহায় সম্ভল নেই তাদের। এতদিন বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় পড়াশুনা চলে রিপার। মাতা প্রনতি রানী দাস পেশায় গৃহিনী চোখে সমস্যা সহ নানা রোগে ভুগছেন। বাবা বিধু দাস জানান, মেয়ের প্রচন্ড আগ্রহ ভাল কলেজে ভর্তি হয়ে পড়াশুনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় সে। কিন্তু অভাবের সংসারে মেয়ের লেখাপড়া খরচ চালাব কি করে এ নিয়ে চিন্তায় আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com