সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের পার্শ্ববর্তী শ্যামারগাঁও গ্রামে সংঘর্ষে নিহত ১ ॥ মহিলা সহ আহত ৬

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে একজন নিহত ও মহিলাসহ ৬জন আহত হয়েছে। নিহতের নাম আজিজুল ইসলাম (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাজিদ উল্লার শিশু পুত্রের সাথে প্রতিবেশী আফিক উল্লার শিশু পুত্রের খেলা করার সময় ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আজিজুলসহ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় আজিজুলকে প্রতিবেশীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টায় তিনি মারা যান। অপর আহতরা হলেন জমির উল্লার পুত্র মামুন (২২), আফিক উল্লার ছেলে রুমন মিয়া (২০), জমির উল্লার ছেলে জাহাঙ্গির (২৩), সাজিদুল উল্লার স্ত্রী ছাদিয়া বেগম (৩০), নিহত আজিজুলের স্ত্রী ফাতেহা বেগম (৩৫) ও আফিক উল্লার ছেলে সুমন (১৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com