সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একই রাতে দুই প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার আন্দিউড়া গ্রামের মফিজ আহম্মেদ চকদার মহসিন ও সিদ্দিক আহম্মেদ চকদার মজনুর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত উভয় বাড়ির কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের সিন্দুক, ষ্টিলের আলমিরাসহ আসবাবপত্রের তালা ভেঙ্গে তছনছ করে। তবে বাড়িতে কোন লোকজন না থাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। পার্শ্ববর্তী বাড়ির আব্দুল কুদ্দুছ চকদার মাখন জানান ফজরের নামাজের সময় বিষয়টি প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের নজরে আসে। তার মুখ থেকে শুনে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্র্শন করে। মহসিন চকদারের কোন ছেলে নেই মেয়েরা ঢাকা ও লন্ডন প্রবাসি তিনিও ঢাকা থাকেন। অপর দিকে মজনু চকদারের ২ ছেলে লন্ডন ও বাকিরা সিলেটে থাকেন। মজনু চকদার নিজেও সিলেট থাকেন সে সুবাদে ২টি বাড়ি ছিল মানুষ শূন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com