বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে প্রেমিকা উদ্ধার প্রেমিককে আটক করে কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার তারাসই গ্রাম থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া রুমাকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে প্রেমিক মুকিদকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ হয়েছে। উদ্ধার হওয়া ওই গ্রামের আলী রেজানের মেয়ে এবং প্রেমিক একই গ্রামের আব্দুন নুর মুহুরীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী রুমা বেগম (১৮) এর সাথে প্রতিবেশী মুকিদ এর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। রুমার পিতা বিষয়টি বুঝতে পেরে মেয়েকে গালমন্দ করে মুকিদের সাথে মেলামেশা করতে বারণ করেন। পিতার কথা অমান্য করে মুকিদের সাথে মেলামেশা অব্যাহত রাখে রুমা। রুমার পিতা আলী রেজান জানান, সৌদি প্রবাসী এক যুবকের সাথে মোবাইল ফোনে রুমাকে গত ৭ দিন আগে বিয়ে দেয়া হয়েছে। এক পর্যায়ে মুকিদ প্রলোভন দিয়ে গত বুধবার গভীর রাতে রুমাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় রুমার পিতা বাদী হয়ে মামলা করেন। এদিকে রুমা ও মুকিদ পশ্চিমবাগ গ্রামে রুমার আত্মীয়ের বাড়িতে বাসর ঘর সাজায়। গত বৃহস্পতিবার রাতে শিবপাশা ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে বানিয়াচং থানায় প্রেরণ করে। গতকাল শুক্রবার রুমার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতাল ভর্তি করে এবং মুকিদকে কারাগারে প্রেরণ করা হয়। এব্যাপারে এসআই আরিফ জানান, তার কাছে এটি প্রেম সংঘটিত ঘটনা মনে হয়েছে। যেহেতু অভিযোগ করা হয়েছে সেহেতু মুকিদকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com