রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ইংল্যান্ডের বার্মিংহামে নবীগঞ্জ আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুণর্মিলনী ও হীরক জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ডের ম্যানচেস্টারে নবীগঞ্জ আউশকান্দি (র.প) হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রিদের পুণর্মিলনী ২০১৫ ও ৭৫ বৎসর উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬মে বুধবার বার্মিংহামের মেজেষ্টিক কনফারেন্সে ও ব্যাংককুয়িটিং হলে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতেতে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৃটেনের বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব প্রফেসার আব্দুল হান্নান। মোঃ ফরহাদ চৌধুরী, হলি চৌধুরী ও অহিদা খানম আইরীনের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলোওয়াত করেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচিত এমপি আব্দুল মুনীম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. তাজিমুল হক এমবিই, বার্মিংহামের সহকারী হাই কমিশনার জুলকারনাইন, নরেন্দ্র কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইনুল আমীন বুলবুল, ফয়জুর ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, সামছুজ্জামান ফারুক, মহীবুর রহমান হারুন, মনছুর আহমেদ, ফারুক আহমেদ প্রমূখ
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুর রহমান এমবিই, কামরুল হাসান চুনু, সুরুজ জামান মন্নান, মুজিবুর রহমান, মাহমুদ মিয়া, রিংজল মিয়া,আলহাজ্ব নাসির আহমেদ, মোঃ ফিরোজ খাঁন, এডভোকেট মৌলদ হুসেন খানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি আউশকান্দি (রপ) উচ্চ বিদ্যালয় ও কলেজের লন্ডনে অবস্থানরত প্রাক্তণ ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ছোট শিশু কিশোরদের নৃত্য, ম্যাজিক, নাটক ও বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের গান সবাইকে মুগ্ধ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com