সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নিরুদ্দেশ গৃহবধূকে প্রেমিকসহ আটক

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে সংসার ও সন্তান রেখে পালিয়ে গিয়ে ঘর বাধাঁ হল না হসনা বেগম (২০) এর। স্বামীর সংসারের স্থলে তার ঠিকানা হল শ্রীঘরে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কদমতলী গ্রামের তাহের মিয়ার কন্যা হাসনা বেগম (২০) এর সাথে ৩ বৎসর পূর্বে বিয়ে হয় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শাহপুর গ্রামের সাইদুলের। বিয়ের পর তাদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। হাসনার স্বামী কাজের তাগিদে বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী দেবর ঢাকার গার্মেন্টসের শ্রমিক সাইফুল (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে হাসনাকে গালমন্দ করে। এদিকে গত ১০ মে সকলের অগোচরে নিরুদ্ধেশ হয়ে যায় হাসনা। এক পর্যায়ে ঢাকায় এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে এবং কুড়িল বিশ্বরোডে বাসা ভাড়া নিয়ে গার্মেন্টেসে কাজ নেয়। এদিকে সাইফুল স্ত্রীকে হারিয়ে পাগলের মতো হয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে। গতকাল শুক্রবার ঢাকা থেকে হবিগঞ্জ আসলে চৌধুরী বাজার এলাকায় পুলিশ তাকে আটক করে। গতকালই তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃত প্রেমিক প্রেমিকাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com