শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে প্রয়াত সৈয়দ মিয়া কাউন্সিলর স্বরণে শোকসভা

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৪১০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত কাউন্সিলর সৈয়দ মিয়া স্বরণে এক শোকসভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫টায় পৌর শহরের ডাক বাংলো রোডের সৈয়দ মিয়া কাউন্সিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুনারুঘাট সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএনজি মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন মিলন। সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ কাদির সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল, সাংবাদিক এসএম সুলতান খান, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সেলিম তালুকদার, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সাজিদ মিয়া, প্রয়াত কাউন্সিলরের জৈষ্ট্য পুত্র উজ্জল মিয়া, সিএনজি লাইন সুপার ভাইজার ঈমান আলী, রফিক সর্দার, আমির হোসেন চৌধুরী, সৈয়দ শফিক আহমেদ প্রমুখ। শোক সভায় মোনাজাত পরিচালনা করেন চুনারুঘাট সদর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোহাম্মদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com