শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

শহরে প্রকাশ্যে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আটক মুন্নাকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকার জলযোগ মিষ্টান্ন ভান্ডারের সামন থেকে দিনে দুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনায় আটক মুন্না সুত্রধরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য গত ১৮ মে ওই সড়ক দিয়ে পোদ্দার বাড়ি এলাকার মের্সাস এম হাই এন্ড কোম্পানীর এর ম্যানেজার জসিম উদ্দিন ২ লাখ ৩৯ হাজার ৫শ ৩০ টাকা নিয়ে ডাকঘর এলাকার পূবালী ব্যাংকে যাবার জন্য টমটমযোগে রওয়ানা হন।
দুপুর বারোটার সময় মুন্নাসহ কয়েকজন ছিনতাইকারী টমটম থেকে জসিমের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ারি চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা পিছু ধাওয়া করে টাকার ব্যাগসহ তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে শহরের চিড়াকান্দি এলাকার লক্ষি কান্ত সূত্রধরের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com