শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগে ৩ লম্পট আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার দক্ষিণ করাব গ্রামে মা-মেয়ে গণধর্ষণ করেছে একদল লম্পট। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ লম্পটকে আটক করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রীকে উত্যক্ত করতো একই গ্রামের মুতি মিয়ার পুত্র শিবলু (২৪), হিরাজ মিয়ার পুত্র জলিল (২৫)। ঘটনাটি সে তার স্বামী হেলালকে জানালে বিষয়টি চাউর হয়। এতে লম্পটরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রকাশ্যে হুমকি দেয় তারা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করবে। গত ১২ এপ্রিল রাত ১টার দিকে উল্লেখিতরাসহ বাজিত, সফিক, রুহেলসহ ৪/৫ লোক দেশীয় অস্ত্র নিয়ে হেলাল মিয়ার ঘরে প্রবেশ করে হেলাল মিয়াসহ অন্যান্যদের হাত পা বেঁধে ফেলে এবং হেলালের স্ত্রী ও শ্বাশুড়িকে অস্ত্রের মুখে ঘর থেকে বাহিরে এনে খড়ের লাইছে ফেলে কাপড় ছোপড় ছিড়ে গণধর্ষণ করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পটরা হুমকী দিয়ে চলে যায়।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও লোকজন আপোষের পদক্ষেপ নিলে বিলম্ব হয়। দিন দিন ধর্ষিতারা অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার লাখাই থানায় হেলাল মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ধর্ষিতাদেরকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ দিকে ওসি মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত শিবলু, জলিল ও মৃত তারা মিয়ার পুত্র রুহেল (২২) কে আটক করে। ধর্ষিতাদের ডাক্তারী পরীক্ষা শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে প্রেরণ করলে তাদের জবানবন্দি শেষে মুক্তি দেন। অন্যদিকে আটককৃত তিন আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com