সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে অন্তঃসত্ত্বা গৃহবধুকে নির্যাতন

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিঠিয়ে আহত করেছে  স্বামী ও তার পরিবারের লোকজন। তাদের আঘাতের কারণে ওই গৃহবধু অতিরিক্ত রক্তক্ষরণে আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ওই গ্রামের কামাল মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (২৩)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, সাবিনা আক্তারের সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয় ওই গ্রামের গাড়ি চালক কামাল মিয়ার। বিয়ের পরে সাবিনা জানতে পারে মাদক জুয়াসহ পরকীয়ায় আসক্ত। এতে সে বাধা দিলে তার উপর চলে নির্যাতন। নির্যাতন সহ্য করেও সংসার করতে থাকে। বর্তমানে সে ৮ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি কামাল জনৈক মহিলার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত সোমবার রাত ওই মহিলার সাথে স্বামীকে গোপন অভিসারে লিপ্ত অবস্থায় দেখতে পায় সাবিনা। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কামাল ও তার ভাই তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com