শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে মাদক পাচারকারী আটক ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হেলাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় মনতলা বিওপি’র সুবেদার ওয়ারেছ এর নেতৃত্বে একদল জোয়ান উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ২ কেজি গাঁজাসহ পাচারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর সিঙ্গারবিল গ্রামের হেলাল মিয়াকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া সকাল পৌনে ৮টায় তেলিয়াপাড়া বিওপি’র সুবেদার হানিফের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এদিকে, সোমবার রাতে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ওই গ্রামের আব্দুর রহমান, আব্দুল হক ও নজরুল। মঙ্গলবার দুপুরে তাদেরকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com