শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৮২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, ছালিক মিয়া, মেহের আলী মহালদার, দিলাওর হোসেন, আবুল খয়ের গোলাফ, এডঃ মাসুম আহমেদ জাবেদ, সমর চন্দ্র দাশ, ছাইম উদ্দিন, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মুছা হাওলাদার, সমাজ সেবা কর্মকর্তা আঃ নুর, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, উপজেলা মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com