সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বিনা মূল্যে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৪৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মৌসুমের আউশ প্রণোদনা চাষীদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আউশ ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা  হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থপনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। ইউপি সহকারী কৃষি কর্মকর্তা মেহেদি হাসান সোহেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা জাপা নেতা খলিলুর রহমান দুুদু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক।
এ সময় বিভিন্ন গ্রামের মোট ২শত জন কৃষকের প্রত্যেককে ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ উপসি ক্ষেত্রে  ৫ কেজি, বীজ নেরিকা ১০ কেজি করে দেওয়া হয়। এবং সেচ সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে উপসি’র জন্য জনপ্রতি ৪শত টাকা ও নেরিকা’র জন্য ৮শত টাকা করে ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com