বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আতাউর রহমান সেলিমকে মেয়র পদে দেখতে চান দুলানগরের মা-বোনেরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম সদস্য ও জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমকে মেয়র পদে দেখতে চান হরিপুরের নদীর পাড় ও দুলানগরের মা-বোনেরা। মেয়র প্রার্থী জননেতা আতাউর রহমান সেলিমের সাথে এক মতবিনিময় সভায় তারা একথা বলেন। তারা বলেন আতাউর রহমান সেলিম প্রান্তিক মানুষের প্রতিনিধি। মেয়র পদে নির্বাচিত হলে তিনিই পারবেন হবিগঞ্জের মানুষের কাংখিত উন্নয়ন এনে দিতে। চম্পা বেগমের সভাপতিত্বে ও যুবনেতা মোঃ আজিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম, আফসানা বেগম, তাহমিনা বেগম, হালিমা খাতুন, রোকেয়া খাতুন, আছমা আক্তার প্রভা, মিনা বর্মন, পুর্নিমা বর্মন, কল্পনা বেগম, জমিলা বেগম, রেবা বেগম, অনুফা বেগম, লিপি আক্তার, আয়েশা বেগম, বিউটি বর্মন, রতœা বর্মন, হাজী মধু মিয়া, সেলিম মিয়া, আতাব মিয়া, মন্নর মিয়া, কিম্মত আলী, এম এ মামুন প্রমুখ। সভায় উপস্থিত সবাই দু’হাত তুলে আতাউর রহমান সেলিমের প্রতি একযোগে সমর্থন ব্যক্ত করে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে শেষ মুহুর্ত পর্যন্ত প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জবাবে আতাউর রহমান সেলিম বলেন-মা বোনদের সর্বাত্মক সমর্থনে তিনি আনন্দিত। প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নের লড়াইকে তার সারা জীবনের রাজনীতির পুজি উল্লেখ করে তিনি বলেন মা-বোনদের যে কোন প্রয়োজনে তিনি অতীতের মতো সকল সময়ে পাশে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com