সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে ২টি অটো রাইস মিল ও হোটেল মালিককে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি দায়ে ২টি অটো রাইস মিলকে ৮ হাজার টাকা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করার অভিযোগে বনানী হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল ছিদ্দিকী, রোবাইয়াত আফরোজ ও রেহেনা আক্তারের নেতৃত্বে শহরের উমেদনগর শিল্প এলাকা ও তিনকোনা পুকুর পাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তার মধ্যে চাউল প্যাকেট বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কৃষ্ণ অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি না করার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
পরে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার বনানী হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্নœ থাকার দায়ে এবং হোটেলের রেজিষ্ট্রি খাতায় ব্যাপক গড়মিল থাকায় হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com