বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন ও নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় কাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের উদ্যোগে গত রবিবার ও সোমবার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ও ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ও নীতিমালা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সম্পন্ন হয়েছে। স্ব-স্ব ইউনিয়নে প্রশিক্ষণ দুইটির উদ্বোধন করেন ১০নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব আলী তালুকদার ও ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শামসুন্নাহার। প্রশিক্ষণে পরিবেশ, জলবায়ু, বন ও বন্যপ্রাণী, দূযোর্গ ব্যবস্থাপনা ও সহ-ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন আইন ও এর বিচারিক ব্যবস্থা এবং স্থানীয় সরকারের ভুমিকা নিয়ে আলোচনা করেন চুনারুঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, সহকারি বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান, মোঃ রেহান মাহমুদ ও ক্রেল প্রকল্পের সিসিপিএএমও পলাশ সরকার।
ইউনিয়ন পরিষদের সদস্য, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিএমসি সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, সদস্য আমির মিয়া, কবির মিয়া, ক্রেল প্রকল্পের অর্জুন চন্দ্র দাস, আরিফুজ্জামান, কৃষ্ণ কুমার গুপ্ত, আবু হানিফা মেহেদী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com