বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাই নূরুল হক হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার ইদ্রিছ আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে মাধবপুর থানার এসআই আব্দুল আউয়ালের নেতৃত্বে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দশ বছর আগে নুরুল হক মাধবপুরের কালিকাপুর গ্রামের সানু মিয়ার মেয়ে রহিমা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। ইদানিং তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সম্প্রতি রহিমা বেগম তাদের সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান। শুক্রবার নুরুল হক শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে ঘরের পাশে একটি গাছে নুরুল হকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তার মৃতদেহটি নামিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ তালা ভেঙ্গে ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) কে এম আজমিরুজ্জামান জানান, নুরুল হকের মৃতদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com