বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় অনুমোদনবিহীন খাদ্য উৎপাদনের অভিযোগে আল মদিনা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ জরিমানা করেন। একই অভিযোগে সদর উপজেলার সুতাং এলাকার শাহীন বেকারীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ। একই এলাকায় আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োডিন পরীক্ষার কিট বিতরণ করেন।
এদিকে, বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটককৃত ৩ ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যান মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন। বুধবার বিকেলে উপজেলার হাঁসারগাও মহাশয় বাজার সংলগ্ন নদীর চর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে পূর্ব হাঁসারগাঁও গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে আব্দুল হামিদ, দত্তপাড়া গ্রামের হাজী মুন্সেফ আলীর ছেলে শওকত আলী ও খিল বামৈ গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইদ্রিছ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুদ্দিন ভ্রাম্যমান আদালতে হাজির হয়ে জরিমানার টাকা দিয়ে মুছলেকার মাধ্যমে আটককৃতদের ছাড়িয়ে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com