সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিচি ইউপি চেয়ারম্যান ইলিয়াছ জামিন লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক ও হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোঃ ইলিয়াছ জামিন লাভ করেছেন। মঙ্গলবার তিনি হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, হবিগঞ্জে বিএনপির বিভিন্ন কর্মসুচি পালনকে কেন্দ্র করে গাড়ি ভাংচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বিভিন্ন ঘটনায় দায়েরকৃত মামলায় অন্যান্য নেতৃবৃন্দের সাথে মিয়া মোঃ ইলিয়াছকে আসামী ভূক্ত করা হয়। এ সময় পুলিশী গ্রেফতার এড়াতে ইলিয়াছ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মামলায় আসামী ভূক্ত হওয়ায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ মিয়া মোঃ ইলিয়াছকে সাময়িক ভাবে বরখাস্ত করে।
গতকাল মিয়া মোঃ ইলিয়াছের হাজিরের খবর পেয়ে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি রিচি ইউনিয়ন পরিষদের সদস্য, বিশিস্ট মুরুববীগন ও সাংবাদিক আদালতে উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com