সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বাস চাপায় যুবক নিহত প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

এটি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাস চাপায় বিল্লাল মিয়া (১৮) নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউশী গ্রামের কালা মিয়ার পুত্র। গতকাল সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউশী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে বিল্লাল মিয়া বাই সাইকেলে যাচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস বাউশী নামকস্থানে বাইসাইকেল আরোহী বিল্লালকে চাপায় দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বিল্লাল বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হন বাসের ১০ যাত্রী। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় ৪ ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে নবীগঞ্জ থানার এসআই আব্দুল করিম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি শান্ত করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই সড়কে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com