শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে মামলা করায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তিকে আহত

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় হামলাকারীরা পিঠিয়ে আহত করেছে মিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জায়গায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। এদিকে আসামীরা ১৪৪ ধারা ভঙ্গ করে সম্প্রতি মিয়া হোসেনের বাড়িÑঘর ভাংচুর ও ফসলি গাছ জোরপূর্বক কর্তন করে নিয়ে যায়। এব্যাপারে আহত মিয়া হোসেন মামলা করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে গতকাল তাকে পিঠিয়ে আহত করে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com