শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে শহরে পহেলা বৈশাখের আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা শহরের কোর্ট স্টেশন এলাকার জিএম ভিলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর শিক্ষানুরাগি গিয়াস উদ্দিন লন্ডনী। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি  ছিলেন, মোঃ শাহজাহান কবীর, মোঃ আরব আলী। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুছ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ আজগর আলী, জিতু মিয়া, মাসুক মিয়া, রিচি ইউপি মেম্বার জুম্মন মিয়া, তৈয়ব আলী, সবুজ মিয়া, আব্দুস ছামাদ, রাজু আহমেদ, সাবেক ইউপি মেম্বার তাউছ মিয়া, ফজলু মিয়া, আবু তাহের, আলমগীর কবীর, নাজমুল আলম পারভেজ, ভিংরাজ মিয়া, আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুছ সালাম, মোঃ শানু মিয়া, আব্দুল হাই, অলিউর রহমান, ঠিকাদার বাচ্চু মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তিনি বলেন, সরকার, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি গিয়াস উদ্দিন লন্ডনীর মতো ব্যক্তি বিশেষের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সত্যিই আনন্দের খবর। পাশাপাশি গিয়াস উদ্দিন লন্ডনী সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাধারণ মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন দেওয়ান মিলাদ গাজী। সভা শেষে গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com