সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে বাইসাইকেল কেনা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দোয়াখানী এলাকায় বাইসাইকেল কেনা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুর”তর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুমন ও নূরুল ইসলামের ছেলে আব্দুর রহমান একটি পুরাতন বাইসাইকেল কিনতে দরদাম করছিলেন। এক পর্যায়ে দরদাম নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়ের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া, আব্দুল লতিফ, জয়ধর আলী, জুবেদ আলী, মোছাব্বির মিয়া, জিলু মিয়া, সেলু মিয়াসহ ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com