বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

নবীগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে ৬ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩
  • ৬৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার নামকস্থানে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে উমরপুর গ্রামের আইনুল হকের সাথে একই গ্রামের কাচা মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কাচা মিয়া (৬৫), সিরাজ মিয়া (৪৫), আইনুল হক (৪২), সৈয়দ সামছুল (২৪), অপু মিয়া (২৩) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com