বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অলিপুরে ট্রাক চাপায় নিহত ২

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ মাধবপুরে ট্রাক চাপায় ২জনের প্রাণহানী ঘটেছে। এসময় আহত হয়েছে আরো ৩জন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থানে এ হতাহতের ঘটনাটি ঘটে। এরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের কাজী সিদ্দিক আলীর ছেলে সিএনজি চালক কাজী সোহেল মিয়া (২৮) ও মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক (৫৫)। আহতরা হলেন-মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তানিয়া আক্তার (২০), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের মেমরাজ চাঁন (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামের হামিদা বানুু (৭০)। আহত ও নিহতরা এক সাথে এক্তিয়াপুর থেকে সিএনজি যোগে আব্দুল হকের শ্বশুর বাড়ি শায়েস্তাগঞ্জের বিরামচর বেরাতে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রাম থেকে একটি সিএনজি রিজার্ভ করে আব্দুল হক তার মেয়ে তানিয়া আক্তার, খালা শ্বাশুরী মেমরাজ চাঁন ও শ্বাশুরী হামিদা বানুুকে নিয়ে শ্বশুর বাড়ি শায়েস্তাগঞ্জের বিরামচর যাচ্ছিলেন। সিএনজিটি অলিপুর এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক (নং ঢাকা মেট্টো ট ১৪-৯২৫৪) সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক সোহেল মিয়া মারা যায়। এবং সিএনজি যাত্রী সবাই আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে। এ সময় চিকিৎসাধিন অবস্থায় মারা যান আব্দুল হক। অপর আহত ৩ জনকে আশংকাজনক সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com