সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে দু’মেম্বারের লোকজনের সংঘর্ষে আরেক রিক্সাচালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সাবেক দুই মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ২ জনে। নিহত ২ জনের মধ্যে সাহাদ আলী আব্দুল মালেক মেম্বারের পক্ষে এবং রিক্সাচালক আব্দুল আজিজ  আব্দুল জলিল মেম্বারের পক্ষের। গতকাল মঙ্গলবার নিহত ২ জনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে-ওই গ্রামের সাবেক দুই মেম্বার আব্দুল জলিল ও আব্দুল মালেকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২৩ নভেম্বর দু’দলের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যে ৬টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে আব্দুল মালেক মেম্বারের পক্ষের সাহাদ আলী নিহত হন। এদিকে গতকাল ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ (৩০) নামে এক রিক্সাচালক নিহত হয়। সংঘর্ষের পর থেকে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে এ ঘটনায় জলিল মেম্বারের পক্ষের জাহান মিয়া, নাজির আহমদ ও মালেক মেম্বারের পক্ষের সোহেল মিয় এবং আব্দুন নুরকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com