শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাট দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার সরকারি সফরে সিঙ্গাপুর ও ফিলিপাইন গেছেন

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের সহধর্মীনি আলহাজ্ব চৌধুরী শামছুন্নাহার ১০দিনের সরকারি সফরে সিঙ্গাপুর ও ফিলিপাইন গেছেন। তিনি মঙ্গলবার রাত ১২টায় ঢাকার হযরত শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ  করেন। তিনি সিঙ্গাপুর ও ফিলিপাইন অবস্থানকালে বিভিন্ন সভা, সেমিনার ও সেম্পুজিয়ামে অংশগ্রহন করবেন। তিনি ৩নং দেওরগাছ ইউনিয়ন তথা চুনারুঘাট উপজেলাবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। উল্লেখ্য যে, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব চৌধুরী শামছুন্নাহারের স্বামী চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের গত বছর অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সরকারিভাবে সফর করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com