সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিএনপি নেতা এমরান কারাগারে অসুস্থ ॥ উন্নত চিকিৎসা প্রয়োজন

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহকারী সাধারণ সম্পাদক, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় তাকে কারাগার হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে হঠাৎ করে তার বুকের বাম দিকে প্রচন্ড ব্যথা অনুভূত হলে কারা কর্তৃপক্ষ তাকে কারাগার হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি কারা চিকিৎসক ডাঃ দেবাশীষ-এর তত্ববধানে চিকিৎসাধীন আছেন। গত ২ মাসের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি বিভিন্ন রোগে ভূগছেন। কারাগারে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তার শারিরীক অবস্থার চরম অবনতি ঘটে। জরুরী ভিত্তিতে তাকে জামিনে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে যে কোন সময় বড় কোন তির আশংকা করছেন তার পরিবারের লোকজন।
উল্লেখ্য, আমিনুর রশীদ এমরান গত ৩১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুজ জাহের এনজিও গ্রামের মাধ্যমে এমরানের বুকে ২টি স্টেন স্থাপন করেন। তিনি নিয়মিত চেকআপের কারণেই সুস্থ ছিলেন। কারাগারে অবরুদ্ধ থাকা অবস্থা চেকআপ করতে না পারায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেছেন। তার সুস্থতার জন্য তার পরিবারে পক্ষ থেকে হবিগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com