সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মুড়ারবন্দের দরগাহ শরীফের দিঘীতে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিকার টাকার মাছ নিধন

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুড়ারবন্দের দরগাহ শরীফের দিঘীতে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিকার টাকার পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় কে বা কারা এ পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠে। গতকাল শনিবার ভোরে মুসল্লিরা অজু করতে গেলে ওই দিঘীতে ভাসমান মাছ দেভতে পায়। এ খবর পেয়ে দরগাহ শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ শফিক আহমেদ চিশতী শফিকে অবগত করলে দরগাহ শরীফের খাদেমগণসহ আশ পাশের গ্রামের লোকজনের কাছে এ খবর পৌছলে শতশত লোক মুড়ারবন্দ দরগাহ শরীফের ঐতিহ্যবাহী দিঘীতে ভীড় জমায়। এ ব্যাপারে খাদেম লিমন আহমেদ চুনারুঘাট থানায় একটি জিডি এন্ট্রি দায়ের করলে চুনারুঘাট থানার এস আই জাহিদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খাদেম লিমনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি পূর্ব শত্র“তার জের বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com