বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে প্রতিবাদ সভা স্মারকলিপি দিয়েও বন্ধ করা যাচ্ছেনা বালু উত্তোলন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজারের কাছে খোয়াই নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার, আশ্রাবপুর ও গংগানগর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা গত ১সপ্তাহে কয়েক দফা প্রতিবাদ সভা করেছেন, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন, কিন্তু বালু খেকোরা তা আমলে না নিয়ে উত্তোলন করে চলেছে বালু। এ কারনে ওই ৩ গ্রামের বাসিন্দাদের চলাচলের রাস্তাঘাট, ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় এক জনপ্রতিনিধির সেল্টারে বিগত ২বছর ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার পরিবেশকে বিষিয়ে তুলছে। মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে নদীর তীর ভেঙ্গে রাজার বাজারের মাইনরটি সম্প্রদায়ের ১০ পরিবারের বসত ভিটা নদী গর্ভে বিলীনের সম্মুখীন হওয়ায় নদী তীরে বসবাসকারী মানুষ আতংকে দিনাতিপাত করছেন। এছাড়া অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে রাজার বাজার সেতুটিও হুমকীর সম্মুখীন। বালুর ডিপো রাজার বাজারের অভ্যন্তরে করার কারনে ওই নিরীহ বাজারবাসী তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বালু বহনকারী ট্রাক-ট্রাক্টরের ড্রাইভারদের চিল্লা-চিল্লি আর গাড়ীর শব্দে বাজারবাসী অতিষ্ট। গত ২৮ মার্চ রাজার বাজার আকল মার্কেটের সামনে মিরাশি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বালু উত্তোলনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়েছে স্মারকলিপি। কিন্তু স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির লোকজন বালু উত্তোলন বন্ধ না করে উল্টো স্থানীয় সাংবাদিক ও পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ সভা করে পরিস্থিতি তাদের অনুকুলে নেয়ার পায়তারা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com