সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জয়নগরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহ আটক ৫ ॥ ৩ জনকে কোর্টে প্রেরন

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত মঙ্গলবার গভীর রাতে নবীগঞ্জ পৌর শহরের জয়নগর গ্রামে ডাকাতি ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকালে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে ছেড়ে দিলেও ৩ জনকে গতকাল শুক্রবার কোর্টে প্রেরন করা হয়। এ দিকে শহরের আনমনু গ্রামের সফিক মিয়ার ছেলে লিপু মিয়া (২৫)কে আটকের খবরে গ্রামবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রামের লোকজন দলবেধেঁ থানায় গিয়ে লিপু খুব ভাল ছেলে দাবী করে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছিল। লিপু মিয়া পেশায় একজন রং মিস্ত্রি। গ্রামের সহজ সরল ছেলে বলে সবাই তাকে জানেন। গ্রামবাসীর অনুরোধ উপেক্ষা করায় নিরাপরাধ ছেলেকে আটকের প্রতিবাদে শুক্রবার রাতে পর্যন্ত আনমনু গ্রামে গ্রামবাসীর বৈঠক অনুষ্টিত হয়। ধৃত অপর আসামীরা হলেন, জগন্নাথপুর থানার রিপন মিয়া ও শাহীন মিয়া। তারা পৌর এলাকার ছালামতপুর এলাকায় বসবাস করে বলে জানা গেছে। পুলিশ তাদেরকে বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ শহর থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কথা বার্তায় অসংগতি থাকায় আদালতে প্রেরন করা হয়েছে। রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ, নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এডঃ আবুল কালাম আজাদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ ৫ লাখ টাকা, ১৫ ভরি স্বর্নালংকার, ৪টি দামী মোবাইল ও অন্যান্য মালামালসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com