শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রাজনগর এলাকায় ব্যবসা প্রতিষ্টানে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষতি সাধন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর কেন্দ্রীয় প্রাইমারী স্কুলের সামনে সুমাইয়া কসমেটিকস এন্ড ইয়ামনি গিফট সেন্টারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক আবু সাইয়িদ জানান, তিনি দোকান বন্ধ করে বাইরে যান। খবর পেয়ে দোকানে এসে আগুনের ঘটনা দেখতে পান। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আগুনের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com