শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে এক বাড়িতে চকলেট বোমা বিস্ফোরণ ॥ নিরাপত্তা হীনতায় ভোগছে অসহায় পরিবারটি

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক বাড়িতে অসংখ্য চকলেচ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত প্রায় ১২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সরকার বাড়ি খ্যাত নিপুদেব সরকার (৪৪) এর বাড়িতে বারান্দায় প্রায় ৪০/৪৫টি চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে বাড়ির কোন ক্ষয়ক্ষতি বা কেহ আহত হয়নি। বোমার বিকট শব্দে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পিযুষ দেব সরকারের ছেলে নিপু দেব সরকার জানান,  এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে, সত্যতা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com