রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৫৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ২০ দলীয় জোট নেতা সালাহ উদ্দিন আহমেদকে গুম করার প্রতিবাদে উপজেলা ২০ দলীয় জোটের উদ্যোগে বানিয়াচং সদর গ্যানিংগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেবি ওয়াকফ মাঠ হইতে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুল হোসেইন মারুফ এর সভাপতিত্বে উক্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহিবুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এড. আব্দুল কাদির, যুবদল সভাপতি শেখ আমির হোসেন। বক্তাগণ বলেন, অনতিবিলম্বে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ সহ সারা দেশে গুম হওয়া সকল নেতৃবৃন্দকে সুস্থ অবস্থায় আদালতে সমর্পন করা ও ২০ দলীয় জোটের কারারুদ্ধ নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া এবং ক্রসফায়ার, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। পথ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আনছার আলী, ইলিয়াছ মিয়া, সায়েদ লস্কর, শাহজাহান মিয়া, শেলু মিয়া, উপজেলা জামায়াত নেতা মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম, মাহবুবুল আলম, যুবদল নেতা জাকির হেসেন, সোহেল চৌধুরী, সেবুল মিয়া, হাদিস মিয়া, জাসাস নেতা মোবাশ্বির আহমদ মবু, ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা জাসিদুল, শামীম মিয়া, হাসান, জহিরুল, রাসেল, রাজন, ইমরান, অলি, তাতিদল নেতা ছাদেক হোসেন, তৃণমূলদল নেতা আকলু মিয়া, মকসুদ আলী, শিবির নেতা এনামুল হক, তাকবির হোসেন, বুলবুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com