শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

বানিয়াচং পুলিশের বিশেষ ॥ অভিযান ২জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামী ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, মক্রমপুর গ্রামের আব্দুর বারিক এর ছেলে হত্যা মামলার পলাতক আসামী রেনু মিয়া ও জাতুকর্নপাড়ার মাইজের মহল্লা গ্রামের গাঁজা ব্যবসায়ী আনোয়ার হোসেন।
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই আবুল বাশার, ধর্মজিত সিংহ, এএসআই আব্দুল মজিদসহ একদল পুলিশ মক্রমপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী রেনু মিয়াকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে রেনু মিয়া পলাতক ছিল। একই দিন বানিয়াচং সদরের জাতুকর্নপাড়ার মাইজের মহল্লা গ্রামে অভিযান চালিয়ে গাজাঁ বিক্রেতা আনোয়ার হোসেনকে গাঁজাসহ তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com