বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে এক মাতাল যুবকের কান্ড

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা বাজারের দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ভাংচুর করার অভিযোগে নেশা গ্রস্থ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে মনতলা বাজারের ব্যবসায়ী আফজলপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে দেলোয়ার হোসেনের মালিকানাধীন ঢাকা মেট্টো চ-১১-৪২৮০ মাইক্রোবাসটি রাস্তার পাশে পার্কিং করে জরুরী কাজে অন্য জায়গায় যায়। এ সময় একই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে রিপন মিয়া (২৯) মাতাল অবস্থায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটির কাচ ভেঙ্গে তচনচ করে ফেলে। এ ব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার এস,আই শামস্ ই তাব্রিজ দুপুরে রিপন মিয়াকে মাতাল অবস্থায় তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com