শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের আবাসিক হোটেলগুলোতে ফের শুরু হয়েছে দেহ ব্যবসা ॥ বোরকার আড়ালে যাতায়াত করছে নষ্টা মহিলা-যুবতী

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা জমে উঠেছে। আর এ ধান্ধায় খদ্দেরদের মাধ্যমে নামছে বেশ কিছু প্রবাসীর স্ত্রীসহ বিপথগামী যুবতীরা। যদিও আবাসিক হোটেলগুলো থেকে মাঝে মাঝে পুলিশ খদ্দেরসহ যুবতীদেরকে আটক করে। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর আইনের ফাকঁ দিয়ে বেরিয়ে এসে ফের এসব ধান্ধায় জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্নভাবে ম্যানেজ করে আবাসিক হোটেলগুলোর ম্যানেজার দিনের বেলা মোটা অংকের টাকার বিনিময়ে এসব ব্যবসা করতে সুযোগ করে দিচ্ছে। অনুসন্ধানে জানা যায়, ঘন্টা অনুসারে প্রতি রোম ভাড়া ৫শ টাকা, আবার কোন কোন হোটেলে ১ হাজার টাকাও আদায় করা হয়। শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত কোন কোন হোটেলে দিনের বেলা এসব ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও শহরে বেশ কয়েকটি আবাসিক এলাকার বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক। একটি সূত্র জানায়, প্রবাসীর স্ত্রীসহ কলেজগামী যুবতীরা লোকজনের দৃষ্টি এড়াতে বোরকা পড়ে হোটেলে যাতায়াত করে থাকে। এ বিষয়ে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com