শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বিবিয়ানা গ্যাস ফিল্ডে মতিউর হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস কুপ সংলগ্ন স্থানে হারানো চাকুরী ফিরে পাওয়ার দাবীতে কর্তৃপক্ষের দৃষ্টি পাওয়ার জন্য সহযোগী সিকিউরিটি গার্ডদের আটকের ঘটনার সময় মতিউর রহমানের মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে এর প্রতিবাদে গতকাল সোমবার বিকালে দু’টি ইউনিয়নের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। স্থনীয় বান্দের বাজারস্থ জিরো পয়েন্টে আবুল কালাম আজাদের পরিচানায় অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, প্রাক্তণ ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান (ঠিকাদার), আব্দুল খালিক ও গুলজার মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ করেন, মামলার অজুহাত দেখিয়ে শেভরন বাংলাদেশ দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মতিউর রহমানসহ দু’জনকে চাকুরিরত অবস্থায় সিকিউরিটি গার্ড থেকে অব্যাহতি দেয়। আইনী লড়াইয়ে মুক্ত হয়ে হারানো চাকুরী ফিরে পেতে মতিউর একাধিকবার শেভরন কর্তৃপক্ষ বরাবরে আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। গত ৮ ই ফেব্র“য়ারী বিকালে মতিউর তার অপর সহযোগীকে নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি পাওয়ার জন্য কর্মরত সহযোগী সিকিউরিটি গার্ডদের পথরোধ করে আটক করে। এ সময় শেভরনের কে বা কারা ইনাতগঞ্জ পুলিশকে খবর দিয়ে এনে উস্কানি দিয়ে মতিউর রহমান ও তার সহযোগীকে মারপিট করায়। ওই আঘাতে মতিউর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট প্রেরণ করা হয় এবং চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। বক্তাগণ বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শেভরন কর্তৃপক্ষের শ্রমনীতি পরিবর্তন করে স্থানীয় লোকদের সমন্বয়ে শ্রমিকনীতি প্রনয়ন, মামলার অজুহাত দেখিয়ে কোন শ্রমিককে চাটাই করা বন্ধ করার দাবী জানিয়ে বলেন, নিহত পরিবারকে ক্ষতিপুরণ দিতে । অন্যথায় দু’ইউনিয়ন বাসী শেভরনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে বলা হয় আগামী শনিবার মতিউর হত্যাকান্ডের বিচারের দাবীতে গঠিত কমিটির সভা রয়েছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com