সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জাপা নেতা হামিদ চৌধুরীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

সিরাজুল ইসলাম জীবন ॥ জাতীয় পার্টি নেতা, নবীগঞ্জের বিলপাড়স্থ শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ)-এর অধঃস্থন পুরুষ  ও মাজার শরীফের মোতাওয়াল্লী বিশিষ্ট সমাজ  সেবক আব্দুল হামিদ চৌধুরীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। চক্ষু চিকিৎসা শিবির উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিলপাড়স্থ আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুল বারী চৌধুরী শহীদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই’র সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই’র যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশীদ চৌধুরী, ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক সায়েদুজ্জামান জাহির, মোঃ নুরুল ইসলাম কবির ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী মাহতাব উদ্দিন, জাপা নেতা মোঃ ফতেহ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ)-এর মাজারের মোতাওয়াল্লী জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাসির উদ্দিন। বিনামুল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ডাঃ আশীষ কুমার সেন। সারা দিন চলা এ ক্যাম্পে দু’শতাধিক দরিদ্র রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে আয়োজক আব্দুল হামিদ চৌধুরী ও তার পরিবারবর্গের অর্থায়নে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com